‘বিক্ষোভ করলে মাথা খারাপ করে দিতাম!’ দিল্লিতে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি মমতার

‘বিক্ষোভ করলে মাথা খারাপ করে দিতাম!’ দিল্লিতে পুলিশকে সরাসরি হুঁশিয়ারি মমতার

ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা বা এসআইআর (SIR) ইস্যুতে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বঙ্গভবনের সামনে দিল্লি পুলিশের কড়া নিরাপত্তা ও ‘তৎপরতা’ দেখে মেজাজ হারান তিনি। পুলিশের উদ্দেশে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কোনো বিক্ষোভ করতে আসিনি; বিক্ষোভ করলে আপনাদের মাথা খারাপ করে দিতাম।” বঙ্গভবন কার্যত দুর্গে পরিণত হওয়ায় তিনি ক্ষোভ উগরে দিয়ে পুলিশকে ‘চোরের মতো দাঁড়িয়ে থাকার’ সঙ্গে তুলনা করেন।

এদিকে কয়লা ও বালি পাচার মামলার তদন্তে মঙ্গলবার ফের সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিন সকাল থেকেই কলকাতা, দুর্গাপুর ও আসানসোলের একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় আধিকারিকরা। বুদবুদ থানার ওসির বাড়িতেও হানা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। আইপ্যাক মামলার শুনানির দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির এই সাঁড়াশি অভিযান রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *