ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছেন? জ্যোতিষ মতে এটিই হতে পারে আপনার সৌভাগ্যের ইঙ্গিত!
February 3, 202612:29 pm

রাতে হঠাৎ দুঃস্বপ্ন দেখে ঘাবড়ে যাওয়ার দিন শেষ। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, স্বপ্নে নিজের বা অন্যের মৃত্যু দেখা আসলে দীর্ঘায়ু ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। এমনকি স্বপ্নে শ্মশান বা মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার মতো ভয়ানক দৃশ্যগুলিও বাস্তবে সামাজিক সম্মান বৃদ্ধি এবং দীর্ঘদিনের মানসিক অশান্তি থেকে মুক্তির ইঙ্গিত বহন করে।
অস্বস্তিকর হলেও স্বপ্নে মলত্যাগ বা নোংরা বস্তু দেখা আর্থিক সমৃদ্ধির লক্ষণ বলে মানা হয়। শাস্ত্র মতে, এমন স্বপ্ন আটকে থাকা টাকা প্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির পূর্বাভাস দেয়। তাই দুঃস্বপ্ন দেখে আতঙ্কিত না হয়ে সেটিকে জীবনের কঠিন সময় পেরিয়ে নতুন ও শুভ অধ্যায় শুরুর বার্তা হিসেবেই গ্রহণ করা উচিত।