আইনজীবীর পোশাকে বান্দ্রা কোর্টে রাজীব খান্ডেলওয়াল, তবে কি অভিনয় ছাড়ছেন অভিনেতা?
February 3, 202612:34 pm

সম্প্রতি বান্দ্রা আদালতের সামনে আইনজীবীর পোশাকে দেখা গেছে অভিনেতা রাজীব খান্ডেলওয়ালকে। ইনস্টাগ্রামে আইপিসি (IPC) বদলে বিএনএস (BNS) হওয়া নিয়ে একটি রহস্যময় পোস্ট করে তিনি লেখেন, “যা সবসময় করতে চেয়েছি, আজ তা-ই করছি।” অভিনেতার এই মন্তব্য ঘিরে বিনোদন মহলে প্রবল জল্পনা শুরু হয়েছে।
রাজীব কি তবে অভিনয় ছেড়ে আইন পেশায় যোগ দিচ্ছেন, নাকি এটি কোনো নতুন চরিত্রের প্রস্তুতি—তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রচারবিমুখ এই অভিনেতা এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। আপাতত তাঁর এই ভোলবদল ও আইনি পড়াশোনার ইঙ্গিত নিয়ে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।