টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দাপট: অধিনায়কসহ খেলছেন ৫৫ জন
February 3, 20261:02 pm

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারদের জয়জয়কার। মূল ভারতীয় দলের ১৫ জন ছাড়াও আরও ৯টি দেশের হয়ে মাঠে নামছেন ৪০ জন ভারতীয় ক্রিকেটার। এর মধ্যে কানাডা দলে সর্বোচ্চ ১১ জন এবং আমেরিকায় ৯ জন রয়েছেন। ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির দলেও রয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার।
বিশ্বকাপের মঞ্চে ভারতের সূর্যকুমার যাদব ছাড়াও আরও ৩টি দেশের অধিনায়কত্ব সামলাবেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটাররা। আমেরিকা, ওমান ও কানাডার অধিনায়করা ভারতের মাটিতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া। জসপ্রীত সিং বা মোনাঙ্ক প্যাটেলদের লক্ষ্য এখন নিজ নিজ দেশের হয়ে বিশ্বমঞ্চে চমক দেখানো।