রাত ৩টেয় ফোন আর কাঁটাচামচের খোঁচা! শাহরুখের গোপন স্বভাব নিয়ে কী ফাঁস করলেন কাজল?

রাত ৩টেয় ফোন আর কাঁটাচামচের খোঁচা! শাহরুখের গোপন স্বভাব নিয়ে কী ফাঁস করলেন কাজল?

একঝলক নিউজ ডেস্ক: প্রিয় বন্ধুর কি এমন অদ্ভুত স্বভাব থাকে? বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে এমনই এক মজার তথ্য ফাঁস করলেন কাজল। পর্দার রোমান্স ছাপিয়ে বাস্তবে তাঁদের বন্ধুত্ব এতটাই গভীর যে রাত তিনটেতেও একে অপরকে ফোন করতে দ্বিধা করেন না তারা। তবে এই সম্পর্কের সমীকরণটা কিন্তু বেশ ভিন্ন।

সাধারণত বন্ধুত্বের খাতিরে অনেকে রোজ সকালে মেসেজ করেন, কিন্তু শাহরুখ-কাজলের রসায়ন সেখানে একদম আলাদা। কাজলের মতে, তিনি যদি শাহরুখকে অহেতুক ‘গুড মর্নিং’ বা ফুলের ছবি পাঠান, তবে বাদশা নাকি তাঁকে কাঁটাচামচ দিয়ে খোঁচাতেও পিছপা হবেন না! প্রিয় তারকাদের এমন খুনসুটি ভক্তদের মনে করিয়ে দেয় যে, তারকা হলেও সাধারণ মানুষের মতো তাঁদের বন্ধুত্বও মান-অভিমান আর মজায় ভরপুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *