আমেরিকার সিদ্ধান্তে চাঙ্গা দালাল স্ট্রিট: বিনিয়োগকারীদের পকেটে লক্ষ্মীলাভ

আমেরিকার সিদ্ধান্তে চাঙ্গা দালাল স্ট্রিট: বিনিয়োগকারীদের পকেটে লক্ষ্মীলাভ

মার্কিন মুলুকে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হতেই মঙ্গলবার বড়সড় লাফ দিল শেয়ার বাজার। লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স প্রায় ৩৬৪৭ পয়েন্ট বেড়ে বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে। বিশেষ করে আদানি এন্টারপ্রাইজ ও গোদরেজের মতো শেয়ারগুলোতে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

দীর্ঘদিন মন্দার পর ভারত-মার্কিন এই বাণিজ্যিক সমঝোতা বাজারকে নতুন দিশা দিয়েছে। বেলা আড়াইটে নাগাদ সেনসেক্স ৮৩,৮৭৬ পয়েন্টে এবং নিফটি ২৫,৭৬০ পয়েন্টের ঘরে পৌঁছে যায়। বিশেষজ্ঞদের মতে, শুল্ক কমানোর এই সরাসরি প্রভাবেই চাঙ্গা হয়েছে দালাল স্ট্রিট, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে বিপুল উৎসাহ সঞ্চার করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *