দীর্ঘায়ু কি অভ্যাসে নয়, লুকিয়ে আছে ডিএনএ-তে? নতুন গবেষণার চমক
নিউজ ডেস্ক : আপনি কি মনে করেন কড়া ডায়েট আর নিয়মিত জিম করলেই ১০০ বছর বাঁচা সম্ভব? সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য, যা সাধারণ মানুষের দীর্ঘায়ু নিয়ে চিরাচরিত ধারণা বদলে দিতে পারে। বিজ্ঞানীরা বলছেন, আপনি কতদিন বাঁচবেন তার অর্ধেকের বেশি অংশ নির্ধারিত হয় আপনার জন্মের সময় পাওয়া জিনের মাধ্যমে। অর্থাৎ, আমাদের আয়ুর একটি নির্দিষ্ট সীমা জিনে আগে থেকেই আঁকা থাকে, যা ভাঙা সাধারণ মানুষের পক্ষে প্রায় আসাম্ভব।
এই গবেষণার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক। স্বাস্থ্যকর অভ্যাস হয়তো আপনার আয়ুকে ৫ থেকে ১০ বছর বাড়িয়ে দিতে পারে, কিন্তু জিনের সীমাবদ্ধতা থাকলে কেবল ডায়েট করে দীর্ঘজীবন পাওয়া কঠিন। এর মানে হলো, আপনার বংশগত বৈশিষ্ট্যই ঠিক করে দিচ্ছে আপনি বার্ধক্যের কোন রোগে আক্রান্ত হবেন বা কতদিন সক্রিয় থাকবেন। তাই সুস্থ থাকা জরুরি হলেও, দীর্ঘায়ুর চাবিকাঠি আসলে আমাদের ডিএনএ-র ভেতরেই লুকিয়ে আছে, যা কেবল জীবনযাপন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না।