শীঘ্রই শুরু পরীক্ষা: সিবিএসই-র অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণা

শীঘ্রই শুরু পরীক্ষা: সিবিএসই-র অ্যাডমিট কার্ড নিয়ে বড় ঘোষণা

সিবিএসই ১০ ও ১২-এর নিয়মিত পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। তবে পরীক্ষার্থীরা নিজেরা এটি ডাউনলোড করতে পারবেন না; সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করে ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে।

অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, রোল নম্বর এবং পরীক্ষা কেন্দ্রের ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। স্কুল কর্তৃপক্ষকে সমস্ত তথ্য যাচাই করে প্রিন্ট দেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার পর কোনো ভুল থাকলে তারা যেন দ্রুত স্কুলের সাথে যোগাযোগ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *