রুশ তেল ছেড়ে কি ভেনেজুয়েলায় ঝুঁকছে ভারত? ট্রাম্পের দাবিতে তুঙ্গে জল্পনা! – এক ঝলক
February 3, 20267:59 pm

একঝলক ডেস্ক:
আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্যচুক্তির আবহে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারত রুশ তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। বিকল্প হিসেবে নয়াদিল্লি ভেনেজুয়েলার দিকে নজর দিলেও দেশটির ভগ্নপ্রায় তেল পরিকাঠামো এখন বড় চিন্তার কারণ। ১৯৯৯ সালের তুলনায় বর্তমানে ভেনেজুয়েলার উৎপাদন ক্ষমতা তলানিতে ঠেকেছে, যা ভারতের বিশাল চাহিদা পূরণে অপর্যাপ্ত।
প্রযুক্তিগতভাবে ভারতের রিফাইনারিগুলো ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল শোধনে সক্ষম হলেও রাশিয়ার সমপরিমাণ সরবরাহ নিশ্চিত করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার উৎপাদন বাড়াতে কয়েকশ কোটি ডলার বিনিয়োগ ও দীর্ঘ সময়ের প্রয়োজন। ভারতের নীরবতা ও ক্রেমলিনের অস্বীকারের মাঝে দিল্লির ভবিষ্যৎ জ্বালানি নীতি নিয়ে এখন বিশ্বজুড়ে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে।