বেঁচে থেকেও তালিকায় ‘মৃত’, দিল্লির দরবারে জীবিত ‘ভূত’দের নিয়ে বিস্ফোরক মমতা! – এক ঝলক

বেঁচে থেকেও তালিকায় ‘মৃত’, দিল্লির দরবারে জীবিত ‘ভূত’দের নিয়ে বিস্ফোরক মমতা! – এক ঝলক

একঝলক ডেস্ক:

ভোটার তালিকায় নাম বাদ ও হয়রানির অভিযোগে সরব হয়ে দিল্লিতে ‘জীবিত মৃতদের’ নিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাণক্যপুরীর বঙ্গভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে কমিশনকে তীব্র আক্রমণ করে মমতা দাবি করেন, তথ্য অসংগতির নামে ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি নিজের কেন্দ্র ভবানীপুরেও বিপুল সংখ্যক ভোটারের নাম কাটা পড়ার অভিযোগ তোলেন তিনি।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা SIR নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি কমিশনকে ব্যবহার করে গণতন্ত্র হত্যার চেষ্টা করছে এবং পছন্দের অফিসারদের মাধ্যমে ভোটারদের নাম পরিবর্তন করছে। অন্যদিকে, বিরোধীরা এই অভিযোগ অস্বীকার করলেও, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে দিল্লির রাজপথে তৃণমূলের এই কর্মসূচি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *