আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে টাকার পাহাড়! বস্তা নিয়ে হাজির ব্যাংক আধিকারিকেরা
February 3, 20268:09 pm

মঙ্গলবার বালি ও কয়লা পাচার মামলার তদন্তে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ব্যবসায়ী রাজেশ বনসলের বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ তল্লাশির পর ওই ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি ওই ব্যবসায়ী।
পরিস্থিতি সামাল দিতে এবং টাকা নিয়ে যাওয়ার জন্য বস্তা হাতে হাজির হন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আধিকারিকেরা। এছাড়া জামুড়িয়া, দুর্গাপুর ও পান্ডবেশ্বরের একাধিক জায়গায় এবং এক পুলিশ আধিকারিকের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে।