WPL এলিমিনেটর: শুরুতেই বড় ধাক্কা গুজরাটের, ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে কারা?

WPL এলিমিনেটর: শুরুতেই বড় ধাক্কা গুজরাটের, ফাইনালে যাওয়ার লড়াইয়ে এগিয়ে কারা?

মহিলা প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এলিমিনেটর ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি দিল্লি ক্যাপিটালস। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি এবং শুরুতেই সাফল্য পায় তারা। শিনেল হেনরির বলে মাত্র ৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন গুজরাটের তারকা ব্যাটার সোফি ডিভাইন।

বরোদার কোটাম্বি স্টেডিয়ামে জয়ী দল সরাসরি ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। জেমিমা রডরিগসের নেতৃত্বাধীন দিল্লি এবং অ্যাশলে গার্ডনারের গুজরাটের মধ্যে এই লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। ৫ ফেব্রুয়ারি ফাইনালের টিকিট পেতে দুই দলই এখন মরণ-বাঁচন লড়াইয়ে মরিয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *