ভোটের মুখে বাংলাদেশ: নতুন সরকারের সামনে পাহাড়প্রমাণ ৫ চ্যালেঞ্জ
February 3, 20268:30 pm

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মতে, নতুন সরকারের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং রাষ্ট্র সংস্কারই হবে প্রধান চ্যালেঞ্জ। এছাড়া ভঙ্গুর অর্থনীতি ও ভারতসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হবে বিশাল অগ্নিপরীক্ষা।
বিশেষজ্ঞদের মতে, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ও জননিরাপত্তা নিশ্চিত করা নতুন প্রশাসনের জন্য সবচেয়ে জটিল ইস্যু। মব জাস্টিস রোধ এবং তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হলে দেশে ফের অস্থিরতার আশঙ্কা রয়েছে। নির্বাচিত সরকারকে তাই শুরু থেকেই কঠোর ও কৌশলী ভূমিকা পালন করতে হবে।