বিসিবি-র কোর্টে জাহানারার যৌন হয়রানির তদন্ত রিপোর্ট, উত্তাল হাইকোর্ট

বিসিবি-র কোর্টে জাহানারার যৌন হয়রানির তদন্ত রিপোর্ট, উত্তাল হাইকোর্ট

মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগ ঘিরে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেট। বিসিবির গড়া তদন্ত কমিটি দীর্ঘ টালবাহানার পর অবশেষে বোর্ড সভাপতি আমিনুল ইসলামের কাছে রিপোর্ট জমা দিয়েছে। এই ঘটনায় অভিযুক্তের শাস্তি এবং ক্রিকেটে সুস্থ পরিবেশের দাবিতে সরব হয়েছেন অন্য মহিলা ক্রিকেটাররাও।

অন্যদিকে, মহিলা ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবির ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বিসিবি-র নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি বলা হবে না, তা নিয়ে রুল জারি করেছে। পাশাপাশি লিঙ্গ-সাম্য ও হয়রানিমুক্ত পরিবেশ তৈরির কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *