পুলিশ সুপারের নাকের ডগায় ডাক্তারকে কোপালো আততায়ী: খুনের পর থানায় গিয়ে যা করল যুবক! – এক ঝলক

পুলিশ সুপারের নাকের ডগায় ডাক্তারকে কোপালো আততায়ী: খুনের পর থানায় গিয়ে যা করল যুবক! – এক ঝলক

একঝলক ডেস্ক:

পূর্ব বর্ধমানের বাদামতলায় পুলিশ সুপারের অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে দিনেদুপুরে নৃশংসভাবে খুন হলেন হাতুড়ে চিকিৎসক রাজা ভৌমিক। মঙ্গলবার সকালে চেম্বারে ঢুকে অতর্কিতে ধারালো কাটারি দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি কোপায় অভিযুক্ত জীবন রুইদাস। চিকিৎসায় গাফিলতির জেরে ঠাকুরমার মৃত্যুর প্রতিশোধ নিতেই এই হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার আকস্মিকতায় গোটা শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

রক্তাক্ত অবস্থায় ডাক্তারকে ফেলে রেখে আততায়ী জীবন সটান বর্ধমান থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং নিজের অপরাধ কবুল করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায়। প্রায় দুই বছর ধরে ওই এলাকায় চেম্বার চালানো রাজার এই করুণ পরিণতিতে হতবাক স্থানীয় বাসিন্দারা। বর্তমানে পুলিশ অভিযুক্তকে আটক করে ঘটনার নেপথ্যে থাকা সঠিক কারণ খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *