ভারত-ম্যাচ বয়কট কি শুধুই পিসিবির রাজনৈতিক চাল? ফেঁসে যাওয়ার আশঙ্কায় পাকিস্তান

ভারত-ম্যাচ বয়কট কি শুধুই পিসিবির রাজনৈতিক চাল? ফেঁসে যাওয়ার আশঙ্কায় পাকিস্তান

ভারত-ম্যাচ বয়কটের নেপথ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্বার্থের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি কাজ করছে বলে দাবি খোদ পিসিবি কর্তাদের একাংশের। মূলত বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের পাশে থাকার বার্তা দিতেই পিসিবি প্রধান মহসিন নকভি এই কৌশল নিয়েছেন। তবে আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়ায় বোর্ডে ক্ষোভ বাড়ছে।

বাংলাদেশের নির্বাচনের পর ১৫ ফেব্রুয়ারির ভারত-ম্যাচ নিয়ে নকভি সুর বদলাতে পারেন বলে জল্পনা তুঙ্গে। ক্রিকেটারদের সাথে কোনো আলোচনা না করেই এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় দলের অন্দরেও তৈরি হয়েছে চরম অসন্তোষ। আইসিসি স্পষ্ট জানিয়েছে, চুক্তি ভঙ্গ করলে আর্থিক ক্ষতির দায়ভার পাকিস্তানকেই নিতে হবে, যা পাক ক্রিকেটের ভবিষ্যৎকে সংকটে ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *