বিফ স্টেক বিতর্ক: পার্ক স্ট্রিটের অলিপাবকাণ্ডে তোলপাড় সামাজিক মাধ্যম

বিফ স্টেক বিতর্ক: পার্ক স্ট্রিটের অলিপাবকাণ্ডে তোলপাড় সামাজিক মাধ্যম

কলকাতার ঐতিহ্যবাহী অলিপাব রেস্তোরাঁয় মাটন স্টেকের বদলে গোমাংস পরিবেশনের অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর দাবির ভিত্তিতে পুলিশ এক কর্মীকে গ্রেফতার করলে বিতর্ক সাম্প্রদায়িক রূপ নেয়। তবে নেটিজেনদের একাংশ একে পরিকল্পিত নাটক ও উসকানি বলে পাল্টা দাবি তুলেছেন।

মানবাধিকারকর্মীদের বিক্ষোভ ও পাল্টি অভিযোগের মুখে শেষমেশ ক্ষমা চেয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। সায়ক চক্রবর্তীও তাঁর অভিযোগ প্রত্যাহারের কথা জানিয়েছেন। ভুলবশত পরিবেশন নাকি ভাইরাল হওয়ার কৌশল, এই প্রশ্নেই এখন উত্তাল তিলোত্তমার ভার্চুয়াল জগত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *