কয়লা কাণ্ডের ‘৭৫ শতাংশ’ টাকা যেত কোথায়? বুদবুদের ওসির বাড়িতে ইডি হানা দিতেই তোলপাড় রাজ্য!
February 3, 20269:00 pm
.jpeg.webp?w=1200&resize=1200,800&ssl=1)
নিউজ ডেস্ক: কয়লা পাচারের কালো টাকা আসলে কার পকেটে যেত? সাধারণ মানুষের করের টাকা লুট করে কি প্রভাবশালীরাই ফুলেফেঁপে উঠছে? মঙ্গলবার ভোরে বীরভূম ও আসানসোলের বিভিন্ন জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি শুরু হতেই ফের বড়সড় কেলেঙ্কারির ইঙ্গিত মিলছে। বুদবুদ থানার ওসির বাড়িতে কেন্দ্রীয় সংস্থার হানা দেওয়া নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, পুলিশ আধিকারিকদের ২৫ রেখে বাকি ৭৫ শতাংশ টাকা কাকে দিতে হতো? সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়ে চলা এই চক্রের মূল পান্ডাদের মুখোশ খোলার দাবি তুলেছেন তিনি। ওসির হেফাজত ও সম্পত্তি ক্রোকের দাবিতে সোচ্চার বিরোধী শিবির। পুলিশের একাংশের এই যোগসাজশ কি রাজ্যের আইনশৃঙ্খলার কঙ্কালসার চেহারাটা প্রকাশ্যে আনছে না?