রাশিয়া থেকে কি সত্যিই তেল কেনা বন্ধ করছে ভারত? ক্রেমলিনের মন্তব্যে বাড়ছে চাঞ্চল্য!
February 3, 20269:02 pm

নিউজ ডেস্ক : ট্রাম্পের দাবি কি তবে ঠিক নয়? রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ নিয়ে ভারতের কাছ থেকে কোনো বার্তা পায়নি বলে সাফ জানিয়ে দিল ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্টের দাবির পর যখন ভারতের জ্বালানি তেলের বাজার ও আমদানির ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মনে ধোঁয়াশা তৈরি হয়েছে, ঠিক তখনই মস্কোর এই ঘোষণা বড়সড় প্রশ্ন তুলে দিল।
ভারত ও রাশিয়ার এই কৌশলগত সম্পর্কে টানাপোড়েন চললে মধ্যবিত্তের পকেটে তেলের দামের ওপর সরাসরি প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক কূটনীতির এই টানাপোড়েনে ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। মস্কো জানিয়েছে, তারা দিল্লির সাথে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব ও বাণিজ্যিক অংশীদারিত্ব বজায় রাখতে অত্যন্ত আগ্রহী।