মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর তোড়জোড়! উত্তাল সংসদ
February 3, 20269:09 pm

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট বা বরখাস্তের প্রস্তাব আনতে এককাট্টা বিরোধী শিবির। ভোটার তালিকায় বিশেষ সংশোধন (SIR) নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে তিনি জানান, সংবিধানে ইমপিচমেন্টের সংস্থান থাকায় জনস্বার্থে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে এই পদক্ষেপ নিতে চলেছে।
কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইমপিচমেন্ট প্রস্তাব পেশের জন্য প্রয়োজনীয় ১০০ জন সাংসদের স্বাক্ষরের তোড়জোড়ও শুরু হয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধীদের এই উদ্যোগকে সংখ্যার অভাবে ‘দমহীন’ বলে কটাক্ষ করেছেন। ফলে বাজেট অধিবেশনে কমিশন ও বিরোধীদের এই সংঘাত চরমে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।