ট্রাম্পের দাবি কি তবে সত্যি? রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে তুঙ্গে জল্পনা, বিপাকে আমজনতা!

নিউজ ডেস্ক : আমেরিকার সঙ্গে বড় চুক্তির লোভে কি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত? ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিতে এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন—জ্বালানির দাম কি তবে এবার আকাশছোঁয়া হবে? মস্কো জানিয়েছে, ভারতের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক খবর তাদের কাছে নেই। দিল্লি এখনও এই স্পর্শকাতর বিষয়ে নীরব থাকলেও রাশিয়ার সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং সস্তা তেলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
রাশিয়া স্পষ্ট করেছে, তারা ভারতের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়। অন্যদিকে, আমেরিকার সাথে আমদানি শুল্ক কমানোর চুক্তি কার্যকর হলে ভারতীয় পণ্যের বাজার চাঙ্গা হতে পারে ঠিকই, কিন্তু রাশিয়ার সস্তা তেল হাতছাড়া হলে পকেটে টান পড়বে সাধারণ মধ্যবিত্তের। জ্বালানি নিরাপত্তা আর বিশ্ব রাজনীতির এই টানাপোড়েনে ভারতের পরবর্তী পদক্ষেপ এখন কোটি কোটি মানুষের উদ্বেগের কারণ।