ভোটের আগে মহাষড়যন্ত্র? এআই প্রযুক্তিতে নাম বাদ পড়ল লাখ লাখ বাঙালির, দিল্লি কাঁপালেন মমতা! – এক ঝলক
February 3, 202610:00 pm

একঝলক ডেস্ক:
দিল্লির রাজপথে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম ছেঁটে ফেলার গুরুতর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিশেষ করে তৃণমূলের শক্তঘাঁটি এলাকায় হাজার হাজার নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হচ্ছে। মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে অনেক জীবিত মানুষকেও।
বাংলার মেয়েদের অধিকার রক্ষায় সরব হয়ে মুখ্যমন্ত্রী জানান, পদবীর ভিন্নতা ও বিয়ের পর ঠিকানা বদলের অজুহাতে অনেককে তালিকাচ্যুত করা হয়েছে। বিজেপির অঙ্গুলিহেলনে কমিশন এই ‘উদ্ধত’ আচরণ করছে বলে তিনি তীব্র সমালোচনা করেন। তিন মাস আগে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সেই প্রশ্ন তুলেই দিল্লি সফর থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা।