৯৫ বছরের বৃদ্ধকেও ছাড় নেই! কমিশনের নোটিশ পেয়ে আইসিইউতে ফুটবলার রহিম নবীর বাবা – এক ঝলক

৯৫ বছরের বৃদ্ধকেও ছাড় নেই! কমিশনের নোটিশ পেয়ে আইসিইউতে ফুটবলার রহিম নবীর বাবা – এক ঝলক

একঝলক ডেস্ক:

ভোটার তালিকার বিশেষ সমীক্ষার (এসআইআর) আওতায় এবার শুনানির নোটিশ পাঠানো হলো প্রাক্তন ফুটবলার রহিম নবীর ৯৫ বছর বয়সী বৃদ্ধ বাবা সৈয়দ মেহবুবন নবীকে। দীর্ঘকাল দেশে বসবাসের পর এই বয়সে নাগরিকত্ব প্রমাণের মানসিক চাপ সইতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। এমন অমানবিক ঘটনায় পান্ডুয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়েছেন রহিম নবী নিজে। তিনি জানান, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পরেও তাকে এবং তার বৃদ্ধ বাবাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ প্রবীণ নাগরিক—কারও রেহাই না মেলায় কমিশনের পরিকল্পনাহীনতা ও দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবারের অভিযোগ, এই অসুস্থতার জন্য সরাসরি দায়ী কর্তৃপক্ষের অপরিকল্পিত নোটিশ ও হয়রানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *