মমতার বাড়িতেই সার্কাস, নাজিরাবাদে কেন নেই দিদি? বিস্ফোরক আক্রমণে অধীর! – এক ঝলক

একঝলক ডেস্ক:
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শাসকদল তৃণমূলের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূলের মদতেই জলাভূমিতে নিয়ম বহির্ভূতভাবে বিপজ্জনক কারখানা গড়ে উঠেছে। এত বড় দুর্ঘটনায় ৩২ জনের প্রাণ গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এলাকাটি পরিদর্শন করেননি। অথচ বাড়ির কাছেই শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি নির্বিকার রয়েছেন।
অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীকে ‘হৃদয়হীন ও নিষ্ঠুর শাসক’ আখ্যা দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নাজিরাবাদে না এসে দিল্লিতে গিয়ে হাজিরা দিচ্ছেন ও সার্কাস করছেন। অন্যদিকে, অগ্নিকাণ্ডের আট দিন পর ঘটনাস্থল পরিদর্শনে এসেছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। মৃতদের পরিবারের প্রতি প্রশাসনের উদাসীনতা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার অভাব নিয়ে তিনি কড়া প্রশ্ন তোলেন। দোষীদের আড়াল করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।
The post মমতার বাড়িতেই সার্কাস, নাজিরাবাদে কেন নেই দিদি? বিস্ফোরক আক্রমণে অধীর! appeared first on Bartaman Bangla.