বিস্ফোরক তথ্য ফাঁসের খেসারত! ছাগল চুরির পিকনিকে বন্ধুকে খুনের সাজা শুনে স্তম্ভিত চুঁচুড়া – এক ঝলক
February 3, 202610:59 pm

একঝলক ডেস্ক:
চুঁচুড়ার নন্দীর মাঠে ২০২১ সালে ছাগল চুরির তথ্য ফাঁস করায় বন্ধু তপন মালিককে নৃশংসভাবে খুনের ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। ঘটনার রাতে অভিযুক্তরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ ওঠে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ১৬ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে অনুপম দাস ও অরুণ পাশোয়ানকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
আদালত এই দুই যুবককে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে। তথ্যপ্রমাণের অভাবে মামলার বাকি দুই অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। প্রায় পাঁচ বছর পর সাজা ঘোষণা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নিহতের পরিবার। চুঁচুড়া আদালত চত্বরে এই রায়কে কেন্দ্র করে দিনভর তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য বজায় ছিল।