বেশি টুথপেস্টেই কি দাঁত ঝকঝকে হয়? চিকিৎসকের অবাক করা তথ্যে চক্ষু চড়কগাছ! – এক ঝলক

বেশি টুথপেস্টেই কি দাঁত ঝকঝকে হয়? চিকিৎসকের অবাক করা তথ্যে চক্ষু চড়কগাছ! – এক ঝলক

একঝলক ডেস্ক:

দাঁত মাজতে ব্রাশের ওপর লম্বা করে টুথপেস্ট লাগানো বিজ্ঞাপনী চমক ছাড়া আর কিছুই নয়। বিশেষজ্ঞ চিকিৎসক ড. সেলিম জাইদির মতে, দাঁত পরিষ্কার হওয়া টুথপেস্টের পরিমাণের ওপর নয়, বরং সঠিক পদ্ধতির ওপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র এক মটরদানা পরিমাণ টুথপেস্টই যথেষ্ট, যা দাঁতের প্লাক ও ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম।

অতিরিক্ত টুথপেস্ট ব্যবহারে মুখে মাত্রাতিরিক্ত ফেনা হওয়ায় ব্রাশের তন্তু দাঁতের গভীরে পৌঁছাতে পারে না, ফলে দাঁতের ক্ষয় ও সংবেদনশীলতা বৃদ্ধির ঝুঁকি থাকে। শিশুদের ক্ষেত্রে এই পরিমাণ হতে হবে চালের দানার সমান। মূলত দ্রুত বিক্রির কৌশলে বিজ্ঞাপনে বেশি পেস্ট দেখানো হয়; অথচ সুস্থ দাঁতের আসল চাবিকাঠি হলো দিনে দুবার নিয়ম মেনে দুই মিনিট ব্রাশ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *