কেন যুগের পর যুগ অপেক্ষা করেছিলেন মা পার্বতী, জানুন শিব ও শক্তির মহামিলনের আসল রহস্য

কেন যুগের পর যুগ অপেক্ষা করেছিলেন মা পার্বতী, জানুন শিব ও শক্তির মহামিলনের আসল রহস্য

নিউজ ডেস্ক : মহাদেব ও মা পার্বতীর বিয়ে কেবল একটি পৌরাণিক ঘটনা নয়, বরং এটি ত্যাগ ও অটল বিশ্বাসের এক অনন্য নিদর্শন। আগামী ১৫ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রি। হিন্দু ধর্মমতে, এই বিশেষ দিনেই দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করেছিলেন। সতীর দেহত্যাগের পর শিব যখন গভীর সমাধিতে মগ্ন ছিলেন, তখন দেবী পার্বতী রূপে পুনর্জন্ম নিয়ে মহাদেবকে ফিরে পাওয়ার জন্য কঠিন তপস্যা শুরু করেন।

হাজার বছর ধরে ফলমূল আহার এবং পরবর্তীতে অনাহারে থেকে তিনি যে কঠোর কৃচ্ছ্রসাধন করেছিলেন, তা আজও ভক্তদের অনুপ্রেরণা জোগায়। শিব পার্বতীর এই মিলনের প্রভাব সাধারণ মানুষের জীবনে ধৈর্য ও শুদ্ধ প্রেমের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। লোকবিশ্বাস অনুযায়ী, শিবরাত্রির ব্রত পালন করলে পারিবারিক সুখ ও মানসিক শান্তি বজায় থাকে। এই দিনটি আমাদের শেখায় যে, সত্যিকারের নিষ্ঠা থাকলে যেকোনো আসাম্ভবকেও সম্ভব করা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *