হেলিকপ্টারে চড়ে প্রচারের সুযোগ! জোট হলে কি ভাগ্য ফিরবে বাম-কংগ্রেসের?

হেলিকপ্টারে চড়ে প্রচারের সুযোগ! জোট হলে কি ভাগ্য ফিরবে বাম-কংগ্রেসের?

নিউজ ডেস্ক : শূন্য থেকে রাতারাতি শাসকদল হওয়ার স্বপ্ন দেখা কি সম্ভব? সিপিএম ও কংগ্রেসকে জোটে টানতে এবার ‘হেলিকপ্টার-টোপ’ দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। জোট সঙ্গী হলে হেলিকপ্টারে চড়ে প্রচারের প্রস্তাব দিয়েছেন তিনি। তবে বিপুল খরচের উৎস হিসেবে ‘গৌরী সেন’-এর রহস্যময় ইঙ্গিত রাজনৈতিক মহলে নতুন জল্পনা উসকে দিয়েছে।

তৃণমূলের প্রাক্তন বিধায়কের এই প্রস্তাবে বামফ্রন্টের অন্দরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মহম্মদ সেলিমের সাথে বৈঠকের পর সুজন চক্রবর্তীর মতো নেতারা কড়া আক্রমণ শানিয়েছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—এই হেলিকপ্টার বিলাস ও জোটের রাজনীতি কি আদেও তাঁদের সমস্যার সমাধান করবে, নাকি এটি কেবলই নেতাদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির নতুন সমীকরণ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *