অস্ট্রেলিয়ার ডারউইন বন্দর কি এখন চিনের দখলে?
February 4, 202610:57 am

নিউজ ডেস্ক : লিজ নেওয়া বন্দর ফেরত না দেওয়া নিয়ে চিন ও অস্ট্রেলিয়ার মধ্যে যুদ্ধংদেহী মনোভাব তুঙ্গে। ৯৯ বছরের চুক্তিতে নেওয়া ডারউইন বন্দর নিরাপত্তার খাতিরে ক্যানবেরা ফেরত চাইলে পাল্টা ‘চরম ব্যবস্থা’র হুঁশিয়ারি দিয়েছে বেজিং। এই সংঘাত কেবল দুই দেশের নয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, চিন এটি পাকাপাকিভাবে কব্জা করলে ওই এলাকার ওপর অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ কমবে, যা সাধারণ নাগরিকদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। প্রধানমন্ত্রী অ্যালবানিজ বন্দরটি রক্ষায় মরিয়া হলেও চিনা নৌবহরের আনাগোনা পরিস্থিতিকে আরও জটিল ও আতঙ্কজনক করে তুলছে।