বগলের জেদি কালো দাগ ও দুর্গন্ধ? স্রেফ ৫টি ঘরোয়া উপাদানেই বাজিমাত
February 4, 202611:10 am

বগলের কালচে ভাব ও দুর্গন্ধ অনেক সময় অস্বস্তি ও আত্মবিশ্বাসের অভাবের কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত ঘাম, মৃত কোষ এবং রাসায়নিক প্রসাধনীর ব্যবহারের ফলে এই সমস্যা দেখা দেয়। তবে দামি ট্রিটমেন্ট নয়, রান্নাঘরের পাঁচটি সাধারণ উপাদানেই দ্রুত মুক্তি সম্ভব।
বেকিং সোডা, কফি, টুথপেস্ট, টমেটো ও লেবুর রসের মিশ্রণ মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে। পাশাপাশি আলুর রস বা বেসন-হলুদের প্যাক নিয়মিত ব্যবহারে ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ দূর হয়। সঠিক পরিচ্ছন্নতা আর প্রাকৃতিক যত্নেই কয়েক সপ্তাহে ফিরে আসবে ত্বকের স্বাভাবিক জেল্লা।