সুপ্রিম কোর্টে মমতা! নিজেই কি লড়বেন নিজের মামলা?
February 4, 202611:12 am

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। সূত্রের খবর, এই মামলার শুনানিতে সশরীরে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
আইনি মহলে গুঞ্জন, নিজের দায়ের করা এই মামলায় মুখ্যমন্ত্রী নিজেই সওয়াল করতে পারেন। দেশের ইতিহাসে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর আদালতে আইনজীবী হিসেবে সওয়াল করার বিষয়টি অত্যন্ত বিরল ও নজিরবিহীন। মুখ্যমন্ত্রীর এই সম্ভাব্য পদক্ষেপকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি ও বিচারবিভাগীয় মহলে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য তৈরি হয়েছে।