গেমের নেশায় প্রাণ গেল তিন বোনের! ১০ তলা থেকে ঝাঁপ গাজিয়াবাদে
February 4, 202611:14 am

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে অনলাইন গেমের আসক্তি কেড়ে নিল তিন নাবালিকা বোনের প্রাণ। মঙ্গলবার রাতে ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে তারা আত্মহত্যা করে। দীর্ঘদিনের গেম আসক্তি ও স্কুলে না যাওয়া নিয়ে বাবা-মায়ের সাথে অশান্তির জেরেই এই মর্মান্তিক সিদ্ধান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্তকারীদের মতে, একটি বিশেষ অনলাইন টাস্ক-ভিত্তিক গেমের কারণেই পরিবারের সাথে তাদের বিবাদ চরম পর্যায়ে পৌঁছায়। পুলিশ বর্তমানে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা গেমটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।