ফের বঙ্গ সফরে অমিত শাহ: ছাব্বিশের রণকৌশলে কি রাজ্য নেতৃত্বের ওপর আস্থা কমছে দিল্লির?

ফের বঙ্গ সফরে অমিত শাহ: ছাব্বিশের রণকৌশলে কি রাজ্য নেতৃত্বের ওপর আস্থা কমছে দিল্লির?

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ফেব্রুয়ারি দুই দিনের সফরে এসে তিনি বঙ্গ বিগ্রেডের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে জনসভা না করলেও, দিল্লি থেকে শাহের এই ঘনঘন সফর রাজ্য বিজেপির ওপর শীর্ষ নেতৃত্বের আস্থার অভাব নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে।

সম্প্রতি দিল্লির বৈঠকে সর্বভারতীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে নিছক মঞ্চে না থেকে সরাসরি মানুষের ভিড়ে নামার নির্দেশ দিয়েছেন। এই কড়া বার্তার পরপরই শাহের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে শাহ নিজে রণকৌশল সাজাতে আসছেন কি না, তা নিয়ে বাড়ছে জল্পনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *