মোদী-ট্রাম্প চুক্তিতে ভারতের বাজিমাত, নেটপাড়ায় ট্রাম্পের ‘অবৈধ নাগর’ তকমা পেলেন পাক সেনাপ্রধান
February 4, 202612:40 pm

ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক কমানোর ঐতিহাসিক চুক্তি হতেই পাকিস্তানে তীব্র বিদ্রূপ শুরু হয়েছে। ট্রাম্প ও মোদীর ফোনালাপের পর ভারতীয় পণ্যে শুল্ক ১৮ শতাংশে নামলেও পাকিস্তানের ওপর ১৯ শতাংশের বোঝা বহাল রয়েছে। এই বৈষম্য দেখে পাক নেটিজেনরা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে রীতিমতো তুলোধোনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পোস্টে সেনাপ্রধান মুনিরকে ট্রাম্পের ‘অবৈধ নাগর’ হিসেবে কটাক্ষ করা হয়েছে। ইমরান খানের সমর্থকরা দাবি করছেন, কোনো তোষামোদ ছাড়াই ভারত কূটনৈতিক সাফল্য পেলেও পাকিস্তান ব্যর্থ হয়েছে। আধুনিক কূটনীতিতে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে অর্থনৈতিক শক্তিই যে শেষ কথা, ভারতের এই বাণিজ্য চুক্তি সেটিই প্রমাণ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।