৭ ফেব্রুয়ারি কি ক্যাব পাবেন না, ওলা ও উবার ধর্মঘটে চরম ভোগান্তির আশঙ্কা

নিউজ ডেস্ক : আগামী ৭ ফেব্রুয়ারি আপনি কি জরুরি কাজে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে সাবধান, কারণ ওলা এবং উবারের মতো অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ওইদিন দেশজুড়ে বন্ধ থাকতে পারে। চালকদের দীর্ঘদিনের ক্ষোভ আর বঞ্চনা এবার বড় ধর্মঘটের রূপ নিতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে। অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, শনিবারের এই ধর্মঘটে যাতায়াত নিয়ে চরম বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তেলেঙ্গানা অ্যাপ-ভিত্তিক ড্রাইভারস ফোরামসহ একাধিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। চালকদের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও কো ম্পা নিগুলো ভাড়ার সঠিক অংশ দিচ্ছে না, ফলে সংসার চালানো আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে। ন্যূনতম ভাড়া নির্ধারণ এবং বাণিজ্যিক লাইসেন্স ছাড়া গাড়ি চলাচল বন্ধের দাবিতে এই কঠোর পদক্ষেপ নিচ্ছেন তারা। দিল্লি, মুম্বই ও কলকাতার মতো বড় শহরগুলোতে যাতায়াত ব্যবস্থা কার্যত অচল হয়ে যেতে পারে। তাই ভোগান্তি এড়াতে ওইদিন যাতায়াতের জন্য আগেভাগেই বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।