বিদ্রোহী পাকিস্তান! ক্রিকেট বাঁচাতে ভারতকে বাদ দিয়ে নতুন বিশ্ব সংস্থা গড়ার ডাক
February 4, 20262:38 pm

আইসিসি ভারতের ‘হাতের পুতুল’ হয়ে পড়েছে বলে দাবি তুলে এবার নতুন ক্রিকেট নিয়ামক সংস্থা গঠনের ডাক দিল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সামাজিক মাধ্যমে এই প্রস্তাব দিয়ে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পর সরকারের এই কড়া অবস্থান বিশ্ব ক্রিকেটে বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে।
এদিকে পিসিবির একাংশ সরকারের এমন সিদ্ধান্তে চরম উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, ম্যাচ বয়কটের ফলে আইনি জটিলতা ও আর্থিক জরিমানার মুখে পড়তে পারে পাকিস্তান। বোর্ডের অভ্যন্তরীণ বিরোধ ও খেলোয়াড়দের অসন্তোষ সত্ত্বেও পাক সরকার এখন সরাসরি জয় শাহদের নিয়ন্ত্রণাধীন আইসিসিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পথে হাঁটছে।