গাজিয়াবাদে অনলাইন গেমের মরণফাঁদ: ন’তলা থেকে ঝাঁপ দিয়ে তিন বোনের আত্মহত্যা

গাজিয়াবাদে অনলাইন গেমের মরণফাঁদ: ন’তলা থেকে ঝাঁপ দিয়ে তিন বোনের আত্মহত্যা

গাজিয়াবাদের একটি আবাসনের নবম তলা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারাল তিন বোন। অনলাইন টাস্ক-বেসড গেমের নেশায় আসক্ত কিশোরীরা ‘ফাইনাল গোল’ পূরণ করতেই এই চরম পথ বেছে নেয় বলে অনুমান করা হচ্ছে। ঘর থেকে উদ্ধার হওয়া আট পাতার সুইসাইড নোটে তাদের একাকীত্ব ও কোরিয়ান গেমের প্রতি গভীর আসক্তির প্রমাণ মিলেছে।

পরিবারের দাবি, ঘটনার সময় ঘর ভেতর থেকে বন্ধ থাকায় চিৎকার শুনেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, করোনা পরিস্থিতির সময় থেকেই তারা বাবার ফোনে এই বিপজ্জনক গেম খেলা শুরু করে। স্কুলছুট তিন বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *