বুমরার বাউন্সারে নাজেহাল অবস্থা ঈশানের, নেটে কেন সতীর্থকে রেহাই দেন না টিম ইন্ডিয়ার পেসার

বুমরার বাউন্সারে নাজেহাল অবস্থা ঈশানের, নেটে কেন সতীর্থকে রেহাই দেন না টিম ইন্ডিয়ার পেসার

নিউজ ডেস্ক : জশপ্রীত বুমরার বিষাক্ত বাউন্সারের সামনে শুধু বিপক্ষ ব্যাটাররা নন, নেটে সতীর্থরাও যে নিরাপদ নন সেই সত্যিটা এবার সামনে আনলেন ঈশান কিষাণ। নেটের পিচে ঘাস থাকলে বুমরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এবং কোনো ব্যাটার তাঁর বল ভালো খেললে তিনি একের পর এক বাউন্সার দিয়ে শাসন শুরু করেন। বুমরার এই হার না মানা মানসিকতা একদিকে যেমন দলের শক্তি বাড়ায়, অন্যদিকে প্র্যাকটিস সেশনে ব্যাটারদের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে থাকা ঈশান জানিয়েছেন, নেটে বুমরা ও চাহালকে সামলানোই সবচেয়ে কঠিন কাজ। বিশেষ করে বুমরা কোনো দয়া দেখান না, যা বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটারদের প্রস্তুতিকে আরও নিঁখুত করে তুলছে। ঈশানের এই বিধ্বংসী ফর্ম এবং গম্ভীর-সূর্যর পরিকল্পনায় তাঁর ওপেনিংয়ে নামার প্রবল সম্ভাবনা বিশ্বকাপের লড়াইয়ে সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *