রোজকার এই ৬টি ছোট ভুল আপনার শরীরে ক্যানসার ডেকে আনছে না তো, আজই সতর্ক হোন

নিউজ ডেস্ক : ক্যানসার হঠাৎ করে শরীরে হানা দেয় না, বরং আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ছোট ছোট ভুলগুলোই এই মারণ রোগের পথ প্রশস্ত করে। বিশেষজ্ঞদের মতে, অপর্যাপ্ত ঘুম এবং রাত জেগে মোবাইল ব্যবহারের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এছাড়া বাড়িতে তৈরি খাবার হলেও অতিরিক্ত চিনি, রিফাইন করা ময়দা এবং পোড়া রুটি খাওয়ার অভ্যাস শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি করে ক্যানসারের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।
আসাময়ে খাবার খাওয়া এবং সারাদিন বসে থাকার ফলে শরীরে মেদ জমার পাশাপাশি ক্যানসার কোষ সক্রিয় হয়ে ওঠে। শুধু তাই নয়, রান্নাঘরে প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা বা বারবার একই তেল গরম করে রান্না করার মতো অসচেতনতা সরাসরি বিষাক্ত রাসায়নিক রক্তে মিশিয়ে দিচ্ছে। বিশ্ব ক্যানসার দিবসে চিকিৎসকদের পরামর্শ হলো, মারাত্মক এই বিপদ এড়াতে আজই খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস বদলে ফেলুন।