প্যালেস্তাইন ইস্যুতে সরব গুয়ার্দিওলা: ফুটবল কোচের মানবিক বার্তা নাকি বিতর্কিত অবস্থান?
February 4, 20264:20 pm

মাঠের কৌশলে বিশ্বসেরা পেপ গুয়ার্দিওলা এবার প্যালেস্তাইন, সুদান ও ইউক্রেনের মানবিক বিপর্যয় নিয়ে মুখ খুলে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। বার্সেলোনায় এক অনুষ্ঠানে ধ্বংসস্তূপের নিচে শিশুদের আর্তনাদ ও অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি স্পষ্ট জানান, মানবিক সংকটের সামনে নীরব থাকা আসাম্ভব। বিতর্ক ছাপিয়ে তাঁর এই সাহসী অবস্থান ফুটবল মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
তবে সমালোচকরা তাঁর ক্লাবের মালিকপক্ষের মানবাধিকার রেকর্ড নিয়ে প্রশ্ন তুলে একে ‘সুবিধাজনক অবস্থান’ বলে আখ্যা দিয়েছেন। এর বিপরীতে অনেকের দাবি, নৈতিকভাবে নিখুঁত হওয়ার অপেক্ষায় না থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াটাই এখন বেশি জরুরি। আবু ধাবির ক্লাবে কর্মরত থেকেও বিশ্বজনীন সংকটে গুয়ার্দিওলার এই কণ্ঠস্বর ফুটবল ও রাজনীতির সীমানা ছাড়িয়ে এক বৃহত্তর মানবিক আহ্বান হিসেবে দেখা দিচ্ছে।