রেপো রেট কি কমছে? আপনার হোম লোনের ইএমআই কি এবার সস্তায় মিলবে?

রেপো রেট কি কমছে? আপনার হোম লোনের ইএমআই কি এবার সস্তায় মিলবে?

নিউজ ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্কের বৈঠকের পর আপনার পকেটে টান পড়বে নাকি স্বস্তি মিলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বর্তমানে দেশের জিডিপি বৃদ্ধি সন্তোষজনক এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকায় বিশেষজ্ঞরা মনে করছেন, এবারও রেপো রেট অপরিবর্তিত থাকতে পারে। এর ফলে সাধারণ মানুষের ঋণের বোঝা কমার সম্ভাবনা আপাতত কম, বরং সুদের হার স্থিতিশীল থাকার ইঙ্গিতই প্রবল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তির ফলে ভারতের অর্থনৈতিক অনিশ্চয়তা অনেকটাই কেটেছে। ব্রোকারেজ হাউসের মতে, এই মুহূর্তে অর্থনীতি যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকায় আরবিআই তাড়াহুড়ো করে সুদের হার কমিয়ে ঝুঁকি নিতে চাইবে না। ফলে যারা বাড়ি বা গাড়ির ঋণে বড় ছাড়ের আশা করছিলেন, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *