ট্রাম্পের উপহার পেল ভারত, আর পাকিস্তান কেন হতাশ? আসিম মুনিরকে নিয়ে কি খিল্লি চলছে?

ট্রাম্পের উপহার পেল ভারত, আর পাকিস্তান কেন হতাশ? আসিম মুনিরকে নিয়ে কি খিল্লি চলছে?

নিউজ ডেস্ক : ভারতের পণ্যে শুল্ক কমিয়ে ট্রাম্প কি তবে পাকিস্তানকে দূরে ঠেললেন? এই বাণিজ্য চুক্তি হওয়ার পর সাধারণ পাকিস্তানিদের পকেটে টান পড়ার ভয় যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ক্ষোভ। ট্রাম্প ও মোদীর বন্ধুত্বপূর্ণ রসায়ন দেখে এখন পাকিস্তানের আমজনতা ও রাজনৈতিক মহলে হাসাহাসি শুরু হয়েছে। ভারতের এই অর্থনৈতিক সাফল্যের বিপরীতে নিজেদের দেশের নতজানু পররাষ্ট্রনীতি দেখে সাধারণ মানুষ রীতিমতো হতাশ।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের ক্ষোভ এখন উপহাসে পরিণত হয়েছে। দেশটির সামরিক ও অসামরিক নেতৃত্বকে বিদ্রূপ করে নেটিজেনরা বলছেন, ট্রাম্প পাক সেনাপ্রধান আসিম মুনিরকে কেবল স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছেন। ট্রাম্পের সামনে কোনো সুবিধা আদায় করতে না পেরে পাকিস্তানের সাধারণ মানুষের মান-সম্মান আজ প্রশ্নের মুখে। ভারতের এই বড় জয়ের ফলে আঞ্চলিক অর্থনীতিতে পাকিস্তান আরও পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *