কাপড় ধোয়ার সময় সাদা ভিনেগার ব্যবহার করার সঠিক পদ্ধতি- ১ঝলক

কাপড় ধোয়ার সময় সাদা ভিনেগার ব্যবহার করার সঠিক পদ্ধতি- ১ঝলক

প্রতিদিন হাত দিয়ে কাপড় ধোয়া অনেকের পক্ষে সম্ভব হয় না। সেই কারণে ওয়াশিং মেশিন এখন অনেকের ভরসা। তবে মেশিনে ধোয়ার পরও দেখা যায়, দাগ পুরোপুরি উঠে না, কাপড় থেকে হালকা বাজে গন্ধ আসে বা ফ্যাব্রিক আগের মতো নরম থাকে না। এমন পরিস্থিতির দায় সব সময় মেশিন বা ডিটারজেন্টের নয়। বিশেষজ্ঞরা বলেন, সঠিক সহায়ক উপাদান ব্যবহার না করলে এসব সমস্যা হয়। এর মধ্যে সাদা ভিনেগার ব্যবহার করলে কাপড় পরিষ্কার, নরম ও সুগন্ধি রাখা সম্ভব।

কেন শুধু ডিটারজেন্ট যথেষ্ট নয়

চোখে দৃশ্যমান ময়লা ও দাগ ডিটারজেন্ট দিয়ে তুললেও কাপড়ের তন্তুর ভেতরে থাকা ঘাম, ব্যাকটেরিয়া বা দুর্গন্ধের উৎস সবসময় পুরোপুরি দূর হয় না। এছাড়া, অতিরিক্ত ক্ষারযুক্ত ডিটারজেন্ট নিয়মিত ব্যবহার করলে কাপড়ের তন্তু শক্ত হয়ে যেতে পারে এবং রং ফিকে হওয়ার ঝুঁকিও থাকে।
যেসব এলাকায় জলতে খনিজ উপাদানের পরিমাণ বেশি (হার্ড ওয়াটার), সেখানে সেই খনিজ কণা কাপড়ে জমে কাপড়কে রুক্ষ করে তোলে।

সাদা ভিনেগারের উপকারিতা

সাদা ভিনেগারে থাকা হালকা এসিড কাপড়ের তন্তুতে জমে থাকা ডিটারজেন্টের অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করে। এর ফলে কাপড় নরম থাকে এবং দুর্গন্ধ কমে।

-ঘামের গন্ধ দূর করে

-কাপড়ের রং উজ্জ্বল রাখে

-প্রাকৃতিক ফ্যাব্রিক সফটনারের মতো কাজ করে

-ডিটারজেন্টের জমে থাকা স্তর পরিষ্কার করে

ব্যবহারপদ্ধতি

-ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পর রিন্স সাইকেলে অর্ধেক কাপ (½ কাপ) সাদা ভিনেগার ব্যবহার করুন।

-ডিটারজেন্টের সঙ্গে সরাসরি মেশাবেন না; আলাদা সেকশনে বা রিন্সের সময় দিন।

-হাতে ধোয়ার সময় এক বালতি জলতে ½ কাপ ভিনেগার মিশিয়ে কাপড় ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখুন, পরে ধুয়ে নিন।

সতর্কতা

-সিল্ক, রেয়ন বা খুব নরম ডেলিকেট কাপড়ে ব্যবহার করার আগে সাবধান থাকুন।

-ব্লিচের সঙ্গে কখনো ভিনেগার মিশাবেন না; এতে ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে।

-প্রথমবার ব্যবহার করলে অল্প কাপড়ে ট্রায়াল করুন।

-সঠিকভাবে ব্যবহার করলে সাদা ভিনেগার কাপড়কে সতেজ, নরম ও দুর্গন্ধমুক্ত রাখার জন্য কার্যকর সহায়ক।

সূত্র: এই সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *