কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যু! অভিযুক্ত তৃণমূল নেতা ৬ বছরের জন্য বহিষ্কৃত
February 8, 20268:59 pm

ব্যারাকপুরে বেআইনি নির্মাণ রুখতে গিয়ে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের লাথিতে প্রাণ হারালেন ৮১ বছরের বৃদ্ধ তুলসী অধিকারী। ছেলেকে বাঁচাতে গেলে ওই বৃদ্ধকে সজোরে আঘাত করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস ঘটনায় অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে কড়া পদক্ষেপ নিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।