শিলিগুড়িতে নার্সিং প্রশিক্ষণের নামে কোটি টাকার প্রতারণা! শ্রীঘরে দুই মহিলাসহ ৩

শিলিগুড়িতে নার্সিং প্রশিক্ষণের নামে কোটি টাকার প্রতারণা! শ্রীঘরে দুই মহিলাসহ ৩

শিলিগুড়ির শালবাড়িতে প্যারাড মেডিক্যাল ও নার্সিং প্রশিক্ষণের নামে প্রায় ৩০০ পড়ুয়ার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। প্রশিক্ষণকেন্দ্রটির নাম পরিবর্তনকে কেন্দ্র করে রবিবার বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। অভিযোগ, প্রত্যেকের থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা নেওয়া হলেও মেলেনি সঠিক পরিষেবা।

ধৃতরা দার্জিলিং ও কার্শিয়াংয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রাকেশ সিংহ জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পান্ডার খোঁজ চালানো হচ্ছে। বর্তমানে ওই প্রশিক্ষণকেন্দ্রটির বৈধতা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *