১৫ ফুট গভীর গর্তে নিথর দেহ, পাশ কাটিয়ে গেলেন সবাই: দিল্লিতে মর্মান্তিক মৃত্যু ব্যাংক কর্মীর!

১৫ ফুট গভীর গর্তে নিথর দেহ, পাশ কাটিয়ে গেলেন সবাই: দিল্লিতে মর্মান্তিক মৃত্যু ব্যাংক কর্মীর!

দিল্লির জনকপুরীতে জল বোর্ডের জন্য খোঁড়া ১৫ ফুট গভীর এক খোলা গর্তে পড়ে প্রাণ হারালেন ২৫ বছর বয়সী ব্যাংক কর্মী কমল ধ্যায়ানি। গত শুক্রবার রাতে অফিস থেকে ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর প্রায় ৮ ঘণ্টা তিনি ওই কাদাভর্তি গর্তে পড়ে থাকলেও কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেননি। এমনকি স্থানীয় শ্রমিক ও পথচারীরা বিষয়টি দেখেও এড়িয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

নিহত যুবকের পরিবার সারারাত বিভিন্ন থানায় ঘুরলেও পুলিশ নিখোঁজ ডায়েরি নিতে অস্বীকার করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত ভোরে মোবাইল লোকেশন ও বাইকের নম্বর ট্র্যাক করে পুলিশ তাঁর নিথর দেহ উদ্ধার করে। এলাকাবাসীর ক্ষোভ, চার মাস ধরে ওই গর্তটি বিপজ্জনক অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং নির্মাণস্থলের গাফিলতি খতিয়ে দেখছে।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *