কালনা হাসপাতালে বড় চমক! মিলবে বিকেলেও ডাক্তার; জানুন সময় ও দিনক্ষণ
February 8, 20269:09 pm

পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালে শুরু হলো ঐতিহাসিক সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা। শনিবার স্বাস্থ্য অধিকর্তা ডঃ স্বপন সোরেন আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করেন। এখন থেকে সাধারণ রোগীদের আর কাজের ক্ষতি করে সকালে হাসপাতালে ছুটতে হবে না।
প্রাথমিক পর্যায়ে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বিভাগ খোলা থাকবে। এখানে মেডিসিন, গাইনি ও পেডিয়াট্রিক্স বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখবেন। এই পরিষেবার সাফল্যের ওপর ভিত্তি করে আগামীতে দিন ও সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের।