ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল পাকিস্তান, দায় স্বীকার করে যা জানাল আইএস!

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই নারকীয় হামলার দায় স্বীকার করে হামলাকারীর নাম সইফুল্লা আনসারি বলে জানিয়েছে। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বিস্ফোরণের পর পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি একে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যায়িত করেছেন।
হামলার পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ তথ্যপ্রমাণ ছাড়াই ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন। তবে ভারতের বিদেশ মন্ত্রক এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, নিজেদের মাটিতে লালিত সন্ত্রাসবাদের দায় অন্যের ওপর চাপানো পাকিস্তানের পুরনো অভ্যাস। বর্তমানে সীমান্তে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।