গুজরাটে ৫ বছর ধরে রমরমিয়ে দুধের কারবার! ইউরিয়া-ডিটারজেন্ট মেশানো দুধ খেয়ে মহাবিপদ!

গুজরাটে ৫ বছর ধরে রমরমিয়ে দুধের কারবার! ইউরিয়া-ডিটারজেন্ট মেশানো দুধ খেয়ে মহাবিপদ!

গুজরাটের সবরকণ্ঠ জেলায় টানা পাঁচ বছর ধরে ইউরিয়া ও ডিটারজেন্ট মিশিয়ে বিষাক্ত ভেজাল দুধ তৈরির এক ভয়াবহ চক্রের পর্দাফাঁস হয়েছে। যৌথ অভিযানে প্রান্তিজ তালুকের ‘শ্রী সত্য ডেইরি প্রোডাক্টস’ নামক কারখানা থেকে প্রায় ৭২ লক্ষ টাকার ভেজাল সামগ্রী ও যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাত্র ৩০০ লিটার আসল দুধের সাথে ক্ষতিকারক কস্টিক সোডা, পামোলিন তেল ও রাসায়নিক মিশিয়ে প্রতিদিন প্রায় ১৮০০ লিটার দুধ তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো।

দীর্ঘদিন প্রশাসনের নজর এড়িয়ে এই কারবার চলায় জনস্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। অভিযানে প্রচুর পরিমাণে গুঁড়ো দুধ ও রাসায়নিক উদ্ধার হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে, কারণ বছরের পর বছর ধরে তারা এই প্রাণঘাতী পানীয় পান করে আসছিলেন। প্রশাসনের নাকের ডগায় চলা এই চরম অনিয়ম ঘিরে এখন রাজ্যজুড়ে শোরগোল তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *