ভোটমুখী বাংলায় বিজেপির বড় চাল! চার কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক ‘চার্জশিট’

ভোটমুখী বাংলায় বিজেপির বড় চাল! চার কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক ‘চার্জশিট’

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে বিঁধতে নতুন কৌশল নিল বিজেপি। উত্তর শহরতলী জেলার জলহাটি, খড়দহ, উত্তর দমদম এবং রাজারহাট-গোপালপুর কেন্দ্রে একযোগে সাংবাদিক সম্মেলন করে ‘চার্জশিট’ পেশ করল গেরুয়া শিবির। রাজ্য মুখপাত্র কেয়া ঘোষ ও প্রাক্তন সাংসদ শীলভদ্র দত্তের উপস্থিতিতে এই কর্মসূচিতে স্থানীয় দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতাকে হাতিয়ার করেছে বিজেপি।

এই অভিযোগপত্রে রাস্তা ও জলনিকাশির বেহাল দশা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি ও জনসুরক্ষার অভাব—সবই বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। বিজেপির দাবি, সাধারণ মানুষের নাগরিক উদ্বেগ ও স্থানীয় সমস্যাগুলিই তাদের এই লড়াইয়ের মূল ভিত্তি। নির্বাচনের আগে শাসকদলকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *